ওই মাটির বালাখানা আমার আসল ঠিকানা।। নাইরে খাট নাইরে পাটি চারিদিকে শুধু মাটি।। অন্ধকারে থাকবো পড়ে কেউ তো পাশে থাকবেনা।। ওই মাটির বালাখানা আমার আসল ঠিকানা।। মুনকার নাকির ফেরেশতা এসে প্রশ্ন করবে তিনটি জানিনা রে কেমন হবে কবরের ওই দিনটি।। ঈমান আমল না থাকিলে উত্তর দিতে পারবো না। ওই মাটির বালাখানা আমার আসল ঠিকানা।। নেক আমলের সাথে হবে আমার দেখাশোনা আমলনামায় উঠবে ভেসে আমার সকল গোনাহ।। রাজা প্রজার একই বিচার করবে মালিক রব্বানা। ওই মাটির বালাখানা আমার আসল ঠিকানা।।