كلمات Caffeine
ক্যাফেইন - ভালবাসারে Lyrics
উড়ে উড়ে যায়, মেঘ উড়ে যায়
আমায় দেখে না..
কালো আকাশে, বৃষ্টি নামে
আমায় ভেজায় না রে..!!
কান্না চোখের দাম কে দেবে?
কষ্ট মনের বেথা কে বোঝে?
ওরে কেউ যে আর দেখেনা আমায়
আজ ভুগছি একাই, এক মরন নেশায়..
ক্যাফেইনে.. ও ও ক্যাফেইনে..
ঘুম টাকে আজ বিদায় দিয়েছি
মেঘ আকাশে তারা গুনছি..
আকাশ ভরা যেনো চাঁদের মেলা
একটু আলো কেও ওরে আমায় দেনা..
ওও ঘুরছে মাথা নাকি প্রিথিবিটা
চাঁদ আকাশে একটা না দুটা..
পায়ের নিচে নাকি মাটি আজ নেই
আর আমার বুকেও কষ্ট গেলো কই?
ক্যাফেইনে.. ও ও ক্যাফেইনে..
এত নেশা রে..
প্রেমিকা দিলো আজ পর করে
মন ভেঙে দিলো তালা মেরে..
চাবিটা খুজে যায় আকাশ জমিনে
মন থেকে মুছে দেবো তার নাম টারে..
ওও প্রিয় এক বন্ধুর হাতটি ধরে
আমার প্রেমিকা আজ আছে সুখে
মন ভাঙ্গা অভিনয় আমায় দেখিয়ে
সে বলল অপরাধী আমি নিজে..
কান্না চোখের দাম সে দেবে?
কষ্ট মনের বেথা সে বোঝে?
ওরে সে যে আর দেখেনা আমায়
আজ ভুগছি একাই, আমি মরন নেশায়..
ক্যাফেইনে.. ও ও ক্যাফেইনে..
এ তো (মরন) নেশা রে...