كلمات Attoshuddhi

🎤 Mahedi Hassan
আত্মশুদ্ধির মাস এসেছে
শুদ্ধ করে নেবো মন
ভ্রান্ত ভাবনা তাড়িয়ে দেব-
আসুক বাঁধা অগণন।।

এই জীবনে ভুলের উপর
যত অভ্যাস আছে
শুধরে নেব ভেবেও আবার
গিয়েছি তার কাছে
আল-কুরআনের নাসিহা
তাওবাতুন নাসুহা
করবো এবার করছি পণ

একটি রোজায় একটি করে
শিকল কেটে দেবো
নিজেকে সব পাপের থেকে
আজাদ করে নেবো।।

মৌলিক ইবাদাতগুলোকে
যাচাইবাছাই করে
মিলিয়ে নেবো হয় কি না সব
নবীর পন্থা ধরে
নিয়ম করে প্রতিদিন
কুরআন হাদিস জানবো দ্বীন
গড়বো পরিবার স্বজন।।
🟢 واتساب 𝕏