كلمات Kafoner Pocket Nai

🎤 Samira Yeasmin أناشيد
কাফনেরতো পকেট নাই
তবু তোমার টাকা চাই।
মরে গেলে সব বিফলে
তবু করো খাই খাই।।
টাকার গন্ধে মন আনন্দে
তোমার চোখের ঘুম পালায়।।

আবেগ বিবেক মনোষত্ব
সব খেয়েছো গুলিয়ে
সুখ সাগরে ভাসতে গিয়ে
পাপে গেছো তলিয়ে।।
হারাম খেয়ে মুখটা ধুয়ে
নিজের ঈমান দাও জবাই।

লোভ-লালসা প্রতিহিংসা
সব রেখেছো জমিয়ে
অসৎ ভাবে টাকা কামাও
গতরটা না ঘামিয়ে।।
টাকার জোরে যারে তারে
নিচ্ছো তোমার কাঠগড়ায়।।
🟢 واتساب 𝕏