ও মাঝিরে ও মাঝিরে ঘাটে ঘাটে তরী ভিড়াও তোমার তরী ভিড়বে কবে মদিনার বন্দরে মদিনায় গেলে আমার সালাম পৌঁছে দিও নবীরে নবীকে না দেখার কষ্ট অন্তরে লুকিয়ে রাখি নবীর দরশন না পেলে মন কেমনে ভালো থাকিরে কেমনে ভালো থাকি হে মালিক তাওফিক দাও আমায় দেখবো নবীরে দেশ বিদেশে ঘোরো মাঝি অকুল দরিয়া ঠেলে ওই মদিনায় নবীর রওজায় না গেলে সব বিফলে না গেলে সব বিফলে হে মালিক তাওফিক দাও আমায় দেখবো নবীরে