كلمات Amar Nabike Vulbona

🎤 Umme Habiba أناشيد
আমি সব ভুলে যাবো
আমার নবীকে ভুলবোনা ।।
আমার নবী কামলিওয়ালার
নাইরে তুলনা ।।
নবীর শানে নবীর টানে
যাবো মদিনা ।

স্বপ্নে যদি দেখা দেয়
আমার প্রানের নবী
বুকের ভিতর ক্ষুদায় করে
আঁকবো তাহার ছবি ।।
আমার মনে আমার প্রাণে
এইতো বাসনা ।।
আমি সব ভুলে যাবো
আমার নবীকে ভুলবোনা ।।

জীবন ভোরে কাঁদলো নবী
উম্মতের জন্য
সেই নবীর উম্মত হয়ে
জীবন আমার ধন্য ।।
নবীর নামে নবীর প্রেমে
করি সাধনা ।
আমি সব ভুলে যাবো
আমার নবীকে ভুলবোনা ।।
🟢 واتساب 𝕏

أغانٍ أخرى لـ Umme Habiba

كل أغاني Umme Habiba ←