ঝরে যাওয়া পাতার মতো জীবনের আয়ুটা তো ঝরে ঝরে পড়ছে প্রতিদিন আজরাইল আসবে হঠাৎ পালাবার পাবো না পথ বাঁচবে মরণের ও বীন। তাই আল্লাহকে কর ভয় আজরাইলকে নয় কালিমা মৃত্যুটাকে পড়ে করতে হবে জয়।। যার কলবে থাকে শুধু আল্লাহরই কালাম মরণ কালে আজরাইল দেয় তারে সালাম।। তাই আল্লাহকে কর ভয় আজরাইলকে নয় কালিমা মৃত্যুটাকে পড়ে করতে হবে জয়।। সারা জীবন ভোগ করে যে হালাল নিয়ামত তার জন্য সহজ হবে রোজ কিয়ামত তাই আল্লাহকে কর ভয় আজরাইলকে নয় কালিমা মৃত্যুটাকে পড়ে করতে হবে জয়।।