كلمات আল্লাহ্‌ ভালো জানেন

🎤 Mohidul Hasan Mon أناشيد
কার যে কখন ডাক আসিবে
আল্লাহ্‌ ভালো জানেন
কোন অবস্থায় কে পড়িবে
আল্লাহ্‌ ভালো জানেন
আমার আল্লাহ্‌ ভালো জানেন

হিসেব নিকেশ তারই কাছে
ভালো মন্দ সব
দেহের পাখি উড়াল দিলে
থামবে কলরব
মহান প্রভু সূক্ষ্ম ভাবে
সব কিছু যে দেখেন

আমলনামা থাকলে ভারি
সহজ পরকাল
এই দুনিয়া নয়রে কিছুই
মিছে মায়ার জাল
খাস নিয়তে চাইলে তিনি
কবুল করে থাকেন
🟢 واتساب 𝕏

أغانٍ أخرى لـ Mohidul Hasan Mon

كل أغاني Mohidul Hasan Mon ←