كلمات Allah Ke Je Paite Chay (Lofi)

🎤 Mohidul Hasan Mon أناشيد
আল্লাকে যে পাইতে চায়
হজরত কে ভালবেসে
আরশ‌ কুরসি লওহ কালাম
না চাহিতেই পেয়েছে সে

রসুল নামের রশি ধরে
যেতে হবে খোদার ঘরে
নদী তরঙ্গে যে পড়েছে ভাই
দরিয়াতে সে আপনি মেশে

তর্ক করে দুঃখ ছাড়া
কি পেয়েছিস অবিশ্বাসী
কি পাওয়া যায়
দেখ না বারেক হজরতে
মোর ভালবাসি

এই দুনিয়ায় দিবারাতি
ঈদ‌ হবে তোর নিত্য সাথী
তুই যা চাস তাই পাবি হেথা
আহমদ কন যদি হেসে
🟢 واتساب 𝕏

أغانٍ أخرى لـ Mohidul Hasan Mon

كل أغاني Mohidul Hasan Mon ←