গতকালও ছিলো তোমার টাকা পয়সার বড়াই সেই তুমি আজ এই দুনিয়ায় নাই সেই তুমি আজ এই দুনিয়ায় নাই তোমার ভয়ে বলতোনা কেউ মুখে কোনো কথা তুমি ছিলে বড় নেতা ছিলো অনেক ক্ষমতা আছে পড়ে বাড়ি গাড়ি শেষ হয়েছে বাহাদুরি সাড়ে তিন হাত মাটি হলো তোমার থাকার ঠাঁই দুর্নীতি আর দখলদারি ছিলো তোমার নেশা অন্যের হক মেরে দেয়া ছিলো তোমার পেশা এখন এসব কে সামলাবে কীটপতঙ্গ কুঁড়ে খাবে তোমার পাপের হবেনা ভাগি বন্ধু স্বজন ভাই