كلمات Shoyone Shopone Ogo Maa

🎤 Avi akash أناشيد
শয়নে স্বপনে ওগো মা
তোমার কথা মনে হয়
কতদিন দেখিনা তোমায়
তোমার জন্য কাঁদে হৃদয়

তোমার মতো আদর সোহাগ
কেউতো আমায় দেয়না
কেমন করে বেঁচে আছি
কেউতো খবর নেয়না
কতদিন দেখিনা তোমায়
তুমি ছাড়া জীবন মাগো
শুধু দুঃখময়

তোমার মতো এতো মায়া
কোথাও খুঁজে পাইনা
তোমায় ছেড়ে হাজার সুখেও
থাকতে আমি চাইনা
কতদিন দেখিনা তোমায়
তুমি ছাড়া জীবন মাগো
শুধু দুঃখময়
🟢 واتساب 𝕏

أغانٍ أخرى لـ Avi akash

كل أغاني Avi akash ←