كلمات এ জুলাই রাখবো ধরে

🎤 Kids Creation Team
ডানাভাঙা পাখিগুলো
আলোহারা আঁখিগুলো
আজও কাতরায়—
জুলাইয়ের লাল স্মৃতি
বুকে সাঁতরায়—
এ জুলাই রাখব ধরে!

শহীদেরা ভাঙিয়েছে
এ জাতির ভুল
জালিমের রুহ্‌ ছিঁড়ে
হয়ে গেছে ফুল।
সে ফুলের ঘ্রাণে ঘ্রাণে
প্রাণ আসে প্রাণে প্রাণে
দ্রোহযাত্রায়—
এ জুলাই রাখব ধরে!

আর কোনো ভয় নেই
আর কোনো ক্ষয়—
জেনে গেছি ফেরাউন
পরাজিত হয়!

নবীনেরা রাঙিয়েছে
সাহসের দিন
কী বিপুল কুরবানী,
ত্যাগ সীমাহীন!
সে ত্যাগের স্মৃতি পড়ে
দেশটাকে যাব গড়ে
নয়ামাত্রায়—
এ জুলাই রাখব ধরে!
🟢 واتساب 𝕏

أغانٍ أخرى لـ Kids Creation Team

كل أغاني Kids Creation Team ←