মন হতে চায় গানের কলি মন হতে চায় পদ্য মন হতে চায় শাপলা শালুক মন হতে চায় পদ্ম। আ.....ও.... রঙ্গিন মেঘের পালকি চড়ে চাই হারাতে হাওয়ার জোরে ভোরের আলোর সরোবরে এক নিমিষেই অদ্য। মন হতে চায় বকের পালক বাবুই পাখির বাসা উধাও আকাশ সাত সাগরের গভীর ভালোবাসা। জোছনা মাখা চাঁদ দেখে সে ঢেউয়ের মত উঠবে হেসে সবুজ নরম পাতার দেশে নীড় বাধিতে সদ্য।