كلمات গাজার মুয়াজিন

🎤 Kids Creation Team
মাওলা তোমাকে কেঁদে কেঁদে ডাকে
গাজার মুয়াজ্জিন
আমরা জানি না বেজেছে কি আগে
এমন বেদনা বীণ।।

এতো বিষাদের ভোর কোনোদিন
ফোটেনি জমিনে আর
আমাদের কাঁধে দিও না মালিক
এতোটা কঠিন ভার!
জানি না সে কোন শহীদের পিতা
বুক ফেটে সঙ্গিন।।

পৃথিবীর রাজা বাদশা সবাই
মুর্দা হয়েছে হোক-
তুমি খুলে দাও রহম দুয়ার
সইতে পারি না শোক!

এতো নিনাদের ডাক কোনোদিন
মানুষ শোনেনি রব
কলিজাটা ছিঁড়ে এফোঁড় ওফোঁড়
তবু নয় পরাভব!
আমাদের কাছে আবার পাঠাও
হামজা ও সালাদিন।।
🟢 واتساب 𝕏

أغانٍ أخرى لـ Kids Creation Team

كل أغاني Kids Creation Team ←