كلمات আনন্দ আজ সবার মনে

🎤 Kids Creation Team
ঈদ ঈদ ঈদ কেড়ে নিল দু নয়নের নিদ
আনন্দ আজ বাধ ভেঙেছে
দুঃখ বিষাদ পালিয়ে গেছে
হিংসা বিভেদ ভুলে হল আজ সবাই সুহৃদ।

সাজছে দোকান দোকানিও
সাজছে কিষান কিষানিও
আলোয় আলোয় জমজমাট আজ
বাজার দোকান পাট
উঠছে জমে গ্রাম গঞ্জের
ছোট্ট বাজার হাট
খোকা খুকু সবার মনে
নতুন জামার জিদ।

পড়বে নামাজ কোলাকুলি
হিংসা বিভেদ ভোলাভুলি
সবার বাড়ী সবার গাড়ী
সাজছে ফুলে ফুলে
আনন্দ আজ সবার মনে
উঠছে দুলে দুলে
ঈদের ঈদি পেতে সবাই
ছুটেছে মসজিদ।
🟢 واتساب 𝕏

أغانٍ أخرى لـ Kids Creation Team

كل أغاني Kids Creation Team ←