كلمات Allah Namer Tasbi Jopi

🎤 Kids Creation Team
আল্লাহ নামের তাসবিহ জপি
নামের তৃষ্ণা মেটেনা
মধু মাখা নামের সুধা
নামের নেশা কাটেনা
আল্লাহু.....
আল্লাহু আল্লাহু আল্লাহু।

ঐ নামেরই তাসবিহ জপলে
আগুন নিভে হয় পানি,
ঐ নামেরই তাসবিহ জপলে
যায় চলে যায় পেরেশানি।

ও নাম নিলে সবই তো মিলে
কিছুই বাকি থাকেনা না... ঐ

ক্বলবে রাখলে ইসমে আজম
বই বে দিলে ঈদের খুশি,
ক্বলবে রাখলে ইসমে আজম
ঝরবে রহম দিবানিশি।

ও নাম নিলে সবই তো মিলে
কিছুই বাকী থাকে না... ঐ

চাও যদি চাও সুখেরই জান্নাত
হওরে শুধু তারই গোলাম,
চাও যদি শেষ বিচারে নাজাত
জিকির দ্বারা তারই কালাম।

ও নাম নিলে সবই তো মিলে
কিছুই বাকী থাকে না... ঐ
🟢 واتساب 𝕏

أغانٍ أخرى لـ Kids Creation Team

كل أغاني Kids Creation Team ←