كلمات ছোট্টপাখি টুনটুনি

🎤 Kids Creation Team
ছোট্টপাখি টুনটুনি
কার গান গাও গুনগুনি
চুপি চুপি কও শুনি
কি গান গাও দিনমনি?

রবের দেয়া রিজিক খাই
সারাদিন তাঁর গুণই গাই
তিনি বড়ই মেহেরবান
এ পৃথিবী তাঁরই দান।

তিনিই পাঠান জ্বীন, ইনসান
চাঁদ সুরুজও তাঁরই দান
তাঁর গুণ গায় মুসলমান
তাঁর গুণ গায় সারা জাহান।

আমি ছোট্ট টুনটুনি
তাঁর গুণ গাই গুনগুনি।
🟢 واتساب 𝕏

أغانٍ أخرى لـ Kids Creation Team

كل أغاني Kids Creation Team ←