كلمات Esho Quraner Alo

🎤 Kids Creation Team
এসো-কোরানের আলো ছড়িয়ে সবাই
হাতে হাত রেখে চলি,
সব মানুষের দুয়ারে দুয়ারে
ফোটাতে প্রেমের কলি।।

রাসূল বলেন,তোমাদের মাঝে
সবার সেরা তো সে,
কোরান শেখায় অন্যকে আর
নিজে শিখে নেয় যে।
তাই তোমাদের গানে গানে আজ
এ কথা আমরা বলি।

কোরানকে যারা প্রাণ দিয়ে ভালোবাসে,
তাদের জীবনে অবিরাম জানি
কামিয়াবী শুধু আসে।

কোরানের রঙে এই পৃথিবীটা
রঙিন হয় গো যদি,
বিজয়ের আলো হাসবে আবারো
ভাসবে সুখের নদী।
পাথর হৃদয় নিমিষেই যাবে
মোমের মতন গলি।।
🟢 واتساب 𝕏

أغانٍ أخرى لـ Kids Creation Team

كل أغاني Kids Creation Team ←