كلمات বন্ধু ও বন্ধুরে ২

🎤 Kids Creation Team
বন্ধু! ও বন্ধুরে
তোরে নিয়া বেহেশতে এক সাথে থাকতে চাই
বেহেশত কিনতে হইলে কি করা লাগব রে ভাই
বিজয় মাসে স্বদেশ গড়ার শপথ করে যাই।(২)
বেহেশত ছাড়া এই জীবনের কোন মূল্য নাই।

ফসল ক্ষেতে সোনা ফলে পুকু্র নদে মাছ
আম, জাম লিচু কাঠাল কলা সোনা ফলা গাছ
আঠারো কোটি মানুষের আছে সোনা মন
দেশটাকে সাজাতে রবের বিপুল আয়োজন
সততা, নৈতিকতায় আয় দেশটাকে সাজাই।
আদর্শ জীবন যাপনের শপথ করে যাই।

দেশের নানান পদে যারা বইসা আছি ভাই
শাষক নইরে দেশ ও দশের
সেবক সবাই
র্যা ব, পুলিশ, সেনা বাহিনী, মন্ত্রী আমলা যত
দেশের খাদেম আমরা সবাই
সেবক অবিরত
ক্ষমতার অপব্যবহার না হোক কভু ভাই
দায়িত্ব ইবাদাত আমার ইবাদাত সেবাই।

এই দেশ তোমার আমার হাতে রবের আমানাত
আমাদের হাতে যেন তা না হয় খেয়ানাত
হারাম খাদ্যে লালিত প্রাণ বেহেশতে যাবে না
স্ত্রী পুত্র সন্তান কেহই রেহাই তো পাবে না
শপোথ খাবনা কখনো হারাম কামাই।
বুঝে সবাই বাকি শুধু অন্ধ আর কানাই।

বিজয় কঠিন আরো কঠিন বিজয় ধরে রাখা
ইনসাফ এবং ন্যায় সংগত সমাজের ভীত আজা
উন্নয়নের চাকা রাখা সচল সারাক্ষণ
জনতার সচ্ছল জীবনের সহজ আয়োজন
ব্যর্থ হলে জাহান্নামের বিকল্প আর নাই।
জাহান্নাম ঘৃণ্য ঠিকানা জাইনা রাইখো ভাই।
🟢 واتساب 𝕏

أغانٍ أخرى لـ Kids Creation Team

كل أغاني Kids Creation Team ←