كلمات Rokto Pathare July

🎤 Kids Creation Team
রক্ত পাথারে আমরা এনেছি
গেয়েছি দেশের গান,
আজাদিরে কঠিন লড়াইয়ে
বিলিয়ে দিয়েছি প্রাণ।

জুলাই কখনো মুছবে না জানি,
জুলাই কখনো ঘুচবে না জানি।
জুলাই মানে খুনে রাঙা লালে
জুলুমের অবসান।

রক্ত পাথারে আমরা এনেছি
গেয়েছি দেশের গান।

অন্ধ আঁধারে ডুবে গেলে দেশ
জুলাই দেবে যে নাড়া,
জীবনের মায়া তুচ্ছ করতে
রাজি আছো আজ কারা?

অন্ধ আঁধারে ডুবে গেলে দেশ
জুলাই দেবে যে নাড়া,
জীবনের মায়া তুচ্ছ করতে
রাজি আছো আজ কারা?

জুলাই মানে স্তূপ পড়ে থাকা খুলি,
ভাইয়ের মগজে ঢুকে থাকা গুলি।
আষাঢ়-শ্রাবণে ভেসে ওঠা লহু
ব্যথাতুর ছবিখানি।

রক্ত পাথারে আমরা এনেছি
গেয়েছি দেশের গান।

জুলাই সাহসী প্রেরণা মন্ত্র
স্লোগানে স্লোগানে ডাক,
গগনবিদারী সাহসের টানে
বদলে গিয়েছে বিজয়ের মানে।

সম্মুখে চলার গান,
বন্ধ দরজা খুলে যাবে কাল
জুলাই রাখলে বুকে,
ফ্যাসিবাদ কভু ফিরে আসবে না
মরে যাবে ধুঁকে ধুঁকে।

বন্ধ দরজা খুলে যাবে কাল
জুলাই রাখলে বুকে,
ফ্যাসিবাদ কভু ফিরে আসবে না
মরে যাবে ধুঁকে ধুঁকে।

জুলাই মানে হাল ধরে থাকা,
নতুন স্বপ্ন বুকে বুকে আঁকা।
চোখের কোণায় জল জল করা
নিদারুণ কোরবান।

রক্ত পাথারে আমরা এনেছি
গেয়েছি দেশের গান,
আজাদিরে কঠিন লড়াইয়ে
বিলিয়ে দিয়েছি প্রাণ।

জুলাই কখনো মুছবে না জানি,
জুলাই কখনো ঘুচবে না জানি।
জুলাই মানে খুনে রাঙা লালে
জুলুমের অবসান।

রক্ত পাথারে আমরা এনেছি
গেয়েছি দেশের গান।
🟢 واتساب 𝕏

أغانٍ أخرى لـ Kids Creation Team

كل أغاني Kids Creation Team ←