শুকরিয়া জানাও গো তোমরা শুকরিয়া জানাও আল্লাহতালার সকল কাজে শুকরিয়া জানাও রহমত পাবে বরকত পাবে শুকরিয়া জানালে সওয়াব পাবে নেকি পাবে তুমি পরকালে চেয়ে দেখো চারিদিকে নেয়ামতে ভরা সাজিয়েছেন আল্লাহতালা কত সুন্দর ধরা মধুর সুরে গাইছে পাখি দ্যাখো গাছের ডালে আকাশ পানে চেয়ে দেখো সাদা মেঘের সারি ফুল ফল তরুলতা কত রং বাহারি সকল কিছুর মালিক তুমি দেখতে পাই তাকালে