এলো রমজান এলো রমজান নাজাতের বাণী নিয়ে এলো রমজান মোহ মায়া পাপ থেকে গ্লানি অনুতাপ থেকে এ মাসের উসিলাতে চাই পরিত্রাণ রহমত আর বরকতে ভরা এই মাস খোদা তা'লা কোরআনে করেছে প্রকাশ দয়া কর দয়াশীল ওগো দয়াবান সংযম আর ইবাদতে ডুবে যেন মন আশেকের এই আশা কর গো পূরণ ক্ষমা কর ক্ষমাশীল ওগো মহীয়ান