আমার চোখের জলে ভেসে চলে নুর নবীজির ভেলা যেই ভেলাতে চড়ে আমি পার হব শেষ বেলা নবী প্রেমের ছোঁয়া পেলে মরা গাছে ফুটে ফুল নবীর এষ্কে মজতে পারলে সার্থক একূল ওকূল কোন্ সে পাষাণ নূর নবীকে করবে অবহেলা ধ্যানে জ্ঞানে রইলে নবী থাকে না যে কোন ভয় কবর হাশর পুলসিরাতে সফল হবে সুনিশ্চয় বুঝা এত সহজ নয় রে আশেক মাশুক খেলা