মাওলা তোমাকে কেঁদে কেঁদে ডাকে গাজার মুয়াজ্জিন আমরা জানি না বেজেছে কি আগে এমন বেদনা বীণ।। এতো বিষাদের ভোর কোনোদিন ফোটেনি জমিনে আর আমাদের কাঁধে দিও না মালিক এতোটা কঠিন ভার! জানি না সে কোন শহীদের পিতা বুক ফেটে সঙ্গিন।। পৃথিবীর রাজা বাদশা সবাই মুর্দা হয়েছে হোক- তুমি খুলে দাও রহম দুয়ার সইতে পারি না শোক! এতো নিনাদের ডাক কোনোদিন মানুষ শোনেনি রব কলিজাটা ছিঁড়ে এফোঁড় ওফোঁড় তবু নয় পরাভব! আমাদের কাছে আবার পাঠাও হামজা ও সালাদিন।।