كلمات আমারও এক ভাষা আছে

🎤 Kids Creation Team
পাখির ভাষায় গাইছে পাখি
রহীম নামের গান—
তাদের ভাষাও বুঝেছিলেন
নবি সুলায়মান।
আমারও এক ভাষা আছে,
শীতল–গীতল সুর—
নাম হলো তার বাংলা ভাষা
কী যে সুমধুর।।

অজুর পানির মতোই যেন
এই ভাষাটাও পাক—
মন বলে এই ভাষা আমার
মনেই মিশে থাক।
নদী হওয়ার ইচ্ছে আবার
দুলছে বুকের মাঝে,
যেন আমি 'মা'–কথাকেই
ছড়াই বহুদূর।।

আমার ঠোঁটের নরম দ্বীপে
এমন ভাষার ঢেউ
কে দিয়েছে? কে দিয়েছে?
বলতে পারো কেউ!
আদমকে যে শিখিয়েছেন
শত শত ভাষা—
তিনি আমার মহান মালিক,
আমার ভালোবাসা!

বাংলা তো এক ঝরনাধারা,
ঝরছে অবিরাম—
এই ভাষাতে লিখে গেলাম
জুঁই–শেফালির নাম!
লাল–সবুজের আঁচল খুলে
বোনের চিঠি পড়ি—
যেন আমি অবুঝ মায়ায়
হারাই অচিনপুর।
🟢 واتساب 𝕏

أغانٍ أخرى لـ Kids Creation Team

كل أغاني Kids Creation Team ←