ঈদ ঈদ ঈদ কেড়ে নিল দু নয়নের নিদ আনন্দ আজ বাধ ভেঙেছে দুঃখ বিষাদ পালিয়ে গেছে হিংসা বিভেদ ভুলে হল আজ সবাই সুহৃদ। সাজছে দোকান দোকানিও সাজছে কিষান কিষানিও আলোয় আলোয় জমজমাট আজ বাজার দোকান পাট উঠছে জমে গ্রাম গঞ্জের ছোট্ট বাজার হাট খোকা খুকু সবার মনে নতুন জামার জিদ। পড়বে নামাজ কোলাকুলি হিংসা বিভেদ ভোলাভুলি সবার বাড়ী সবার গাড়ী সাজছে ফুলে ফুলে আনন্দ আজ সবার মনে উঠছে দুলে দুলে ঈদের ঈদি পেতে সবাই ছুটেছে মসজিদ।