كلمات কন্যা

🎤 Kids Creation Team
যার ঘরেতে জন্ম নিল
প্রথম শিশুকন্যা
তার ঘরেতে আল্লাহ
ছড়ান রহমত অনন্যা

কন্যা শিশুর বরকতে রব
খোলে দুয়ার জান্নাহ
সেই আনন্দে আরশে বয়
মহাখুশির বন্যা।

জাহেল যুগে কন্যা ছিল
গোমড়া মুখের কারণ
জীবন্ত তাই কবর দিয়ে
করত রক্তক্ষরণ
দাসীর জীবন ছিল তাদের
ছিল চোখের কান্না
কন্যা কন্যা কন্যা ছিল
অপমানের বন্যা । ঐ

হেরার আলো ফুটলো যখন
দূর আরবের দেশে
সম্মানিত হলো তারা
রবকে ভালোবেসে
কন্যা হলো সবচেয়ে দামি
হীরা মতি পান্না
তাদের পায়ের তলে দিলেন
মহান প্রভূ জান্নাহ।
🟢 واتساب 𝕏

أغانٍ أخرى لـ Kids Creation Team

كل أغاني Kids Creation Team ←